সিলেট, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রযুক্তিকে সবার দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার এই খাতে কর কমানোর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ প্রযুক্তি খাত থেকেই সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করবে। তাই প্রয়োজনে এই খাতে সরকার ভর্তুকির পরিমাণও বাড়াবে।
বুধবার সন্ধ্যায় সিলেটের ধোপাদিঘিরপাড়ের হাফিজ কমপ্লেক্সে বিসিএস ডিজিটাল এক্সপো-২০১১'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, তথ্য-প্রযুক্তি বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমানে প্রযুক্তি খাতকে অধিক গুরুত্ব দিচ্ছে।
সরকারের ক্ষমতা গ্রহণের দু'বছরের মাথায় দেশের সাধারণ মানুষ 'ডিজিটাল বাংলাদেশ' সে
bdnews24