২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেয়াল ধসলেও বিএনপির দোষ'

সরকারের ব্যর্থতার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 04:47 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ব্যর্থতার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি মুন্সীগঞ্জে আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর করার সিদ্ধান্তে উত্তপ্ত পরিস্থিতির কথা তুলে ধরে এ অভিযোগ করেন। নজরুল ইসলাম বলেন, "বর্তমান সরকার জনমত উপেক্ষা করে প্লেন ওঠানামার জন্য নয়, শুধু বিশেষ একজনের নামে করার জন্যই আড়িয়ল বিলে বিমানবন্দর করার উদ্যোগ নিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর বিরোধিতা করেছেন বলে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।" "দেশের কোথাও দেয়াল ধসলেও বিএনপির দোষ ধরা হয়। এটি বর্তমান সরকারের অভ্যাসে পরিণত হয়েছে", মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করায় তীব্র নিন্দা জানিয়ে শ্রমিকদলের এই কেন্দ্রীয় সভাপতি বলেন, "এর বিরুদ্ধে সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।" মুন্সীগঞ্জের শ্রীনগরে সোমবারের সংঘর্ষ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় খালেদা জিয়াকে আসামি করে মঙ্গলবার আদালতে একটি মামলা করা হয়। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এএম নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। সম্মেলনে মহানগর বিএনপি'র সভাপতি ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. মনজুর আলমের উপস্থিত থাকার কথা থাকলেও তারা আসেননি। মহানগর বিএনপির সম্মেলন ও নেতৃত্ব নিয়ে আমীর খসরুর সঙ্গে আব্দুল্লাহ আল নোমানের বিরোধ দীর্ঘদিনের। এর জের ধরে আমীর খসরু সম্মেলনে আসেননি বলে ধারণা করা হচ্ছে। সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেকমন্ত্রী এম মোরশেদ খান, কেন্দ্রীয় চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ ম্যামা চিং, শ্রমিকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাফরুল হাসান, উত্তর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ। আব্দুল্লাহ আল নোমান সরকারের উদ্দেশে বলেন, "দেশের মানুষ আপনাদের পক্ষে নেই। তা সা