২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার রোড মার্চ সফলের আহ্বান নোমানের

চট্টগ্রামে দলীয় সভানেত্রী খালেদা জিয়ার রোড মার্চ সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দলীয় সভানেত্রী খালেদা জিয়ার রোড মার্চ সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। শুক্রবার সন্ধ্যায় নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নগর মহিলা দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রোড মার্চ উপলক্ষে বন্দরনগরীর প্রতিটি ওয়ার্ডের প্রতি ঘরে ঘরে গিয়ে প্রচার চালাতে নারী কর্মীদের পরামর্শ দেন নোমান। নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে আগামী ৮ জানুয়ারি ঢাকা থেকে রোড মার্চ শুরু করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরদিন চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে। এদিকে রোড মার্চ উপলক্ষে নগরীর দেওয়ারহাট মোড়ে নগর বিএনপির প্রচার অনুষ্ঠান উদ্বোধন করেছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমআই/২০২৪ ঘ.