রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগকর্মী ফারুক হত্যা মামলার আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক আব্দুর রউফকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রউফ মার্কেটিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
মতিহার থানার ওসি আকবর হোসেন বলেন, দুপুরে রউফ ক্লাস করতে গেলে ছাত্রলীগকর্মীরা রবীন্দ্রভবনে গিয়ে তাকে তাড়া করে। এ সময় বিভাগের শিক্ষকরা তাকে তাদের অফিসে নিয়ে যান।
পরে প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ওখানে গিয়ে রউফকে পুলিশের হাতে তুলে দেন।
রউফ ফারুক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে এই পুলিশ কর্মকর্তা নিশ্চি করেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপু বলেন, বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রতিটি হামলায় রউফের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৩৮ ঘ.
bdnews24