পটুয়াখালী, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- পটুয়াখালীতে বিএনপি ও জামায়াত ইসলামীর ১৫ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রোববার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- দুমকী উপজেলার জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা ফারুক ও অর্থ সম্পাদক মাওলানা হাবিবুর, বাউফল উপজেলার উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. ইসাহাক ও যুবদল নেতা মো. ইসমাইল, পটুয়াখালী জেলা ছাত্রদলের কর্মী মিলন গাজী, ইব্রাহিম ফরাজী, হাবিবুর রহমান ও মোবারক আলী, কলাপাড়া উপজেলা ছাত্রদলের সহসভাপতি বাদল মাতুব্বর, গলাচিপা ছাত্রদলের বশির হাওলাদার, মো. রুবেল হাওলাদার, মাসুদ কাজী, মোহেল মাতুব্বর, দশমিনা ছাত্রদলের জাহিদুর রহমান ও মো. বাচ্চু।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, আটককৃত কয়েক জনের বিরুদ্ধে মামলা রয়েছে।
রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে আগতদের সকালে পুলিশ লাঠিপেটা করে বের করে দেয়।
এর পর ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বিস্ফোরণ এবং কয়েকটি গাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটে। ঢাকায় বিস্ফোরণে এক জন নিহত হয়। সিলেটে পুড়ে মারা যায় এক বাসযাত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/আরএ/১৩৩৬ ঘ.
bdnews24