২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবন্ধায় যুবলীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সোহেল রানাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

গাইবান্ধা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সোহেল রানাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদর বাজার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। সোহেল উপজেলার বদলাগাড়ী গ্রামের আব্দুস ছাত্তার মণ্ডলের ছেলে। সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন রেজা জানান, তার বিরুদ্ধে একটি মারমারির মামলায় আদালত থেকে সম্প্রতি গ্রেপ্তারি পরওয়ানা জারি হয়। বিকালে তাকে গাইবান্ধা জেল হাজতে পাঠানো হয় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৩৫ ঘ.