২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ৪ বিএনপি নেতা গ্রেপ্তার

বাগেরহাটের চিতলমারীর ইউএনও ও থানার ওসির উপর হামলা এবং আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুরে মামলায় চার বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 04:12 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

বাগেরহাট, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারীর ইউএনও ও থানার ওসির উপর হামলা এবং আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুরে মামলায় চার বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে খুলনা মহানগরীর আমবাড়ি এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এরা হলেন চিতলমারী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বিশ্বাস মমিনুল হক টুলু (৪২), উপজেলা নেতা বাবুল হোসেন (৪০), মনিরুল হক (৩৫) ও মশিউর রহমান ডালিম (৩৪)। চিতলমারী থানার ওনি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান এবং তিনি নিজে আহত হন। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুরও করা হয়। তিনি বলেন, ওই ঘটনায় রাতেই চিতলমারী সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেরামত আলী সরদার একটি ও চিতলমারী থানার সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম আরেকটি মামলা দায়ের করেন। পৃথক ওই দু’টি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিশ্বাস মমিনুল হক টুলু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৯ ঘ.