ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরো কয়েকজন। তারা কারা- সে বিষয়ে কেউ মুখ না খুললেও বঙ্গভবন সোমবার রাতে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত করেছে।
দুপুর থেকে মন্ত্রিসভা স¤প্রসারণের খবর শোনা যাওয়ার প্রেক্ষাপটে বঙ্গভবনে যোগাযোগ করা হলে রাষ্ট্রপতির প্রেসসচিব নেছারউদ্দিন ভূঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টায় নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। সে প্রস্তুতি নেওয়া হয়েছে।
কারা কারা মন্ত্রী হচ্ছেন- সে বিষয়টি সরকারের কোনো তরফে আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও কয়েকটি সংবাদ মাধ্যমে সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদেরের নাম বলা হচ্ছে।
এছাড়া পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ পূর্ণ মন্ত্রী হচ্ছেন বলেও খবরে বলা হয়। পুরনো কেউ মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন কি না, তাও জানা যায়নি।
নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় লাভের পর ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, গঠন করেন ৩২ সদস্যের মন্ত্রিসভা। এর ১৮ দিন পর মন্ত্রিসভায় আরো ছয় জন যোগ হন।
বর্তমান হাসিনা সরকারে পূর্ণ মন্ত্রীদের মধ্যে আওয়ামী লীগ নেতারা হলেন- মতিয়া চৌধুরী, আবুল মাল আবদুল মুহিত, একে খন্দকার, আব্দুল লতিফ সিদ্দিকী, শফিক আহমেদ, রাজিউদ্দিন আহমেদ রাজু, সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, খোন্দকার মোশাররফ হোসেন, রেজাউল করিম হীরা, আবুল কালাম আজাদ, আ ফ ম রুহুল হক, দীপু মনি, আফছারুল আমীন, আব্দুর রাজ্জাক, এনামুল হক মোস্তফা শহীদ, নূরুল ইসলাম নাহিদ, আব্দুল লতিফ বিশ্বাস, সৈয়দ আবুল হোসেন, ফারুক খান ও রমেশচন্দ্র সেন।
মন্ত্রী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির নেতা জিএম কাদের ও সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়–য়া।
প্রতিমন্ত্রীরা হলেন- হাছান মাহমুদ, শামসুল হক টুকু, আব্দুল মান্নান খান, মো. মোতাহার হোসেন, জাহাঙ্গীর কবির নানক, মো. কামরুল ইসলাম, মো. শাহজাহান মিয়া, মাহবুবুর রহমান, মুস্তাফিজার রহমান ফিজার, দীপঙ্কর তালুকদার, এ বি তাজুল ইসলাম, মুন্নুজান সুফিয়ান, আহাদ আলী সরকার ও ইয়াফেস ওসমান।
প্রথম দফায় তানজিম আহমেদ (সোহেল তাজ) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেও পরে তিনি পদত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৭৪৬ ঘ.
bdnews24