২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন বর্জনের ঘোষণা কুমিল্লা বিএনপির

ইভিএমে আপত্তি এবং সেনা মোতায়েন না করার সিদ্ধান্তে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে স্থানীয় বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

কুমিল্লা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইভিএমে আপত্তি এবং সেনা মোতায়েন না করার সিদ্ধান্তে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে স্থানীয় বিএনপি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরী এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে মেয়র পদে প্রার্থী হতে প্রচার চালিয়ে যাওয়া হাজী আমিনুর রশীদ ইয়াসিন উপস্থিত থাকলেও আরেক প্রার্থী মনিরুল হক সাক্কু ছিলেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১৮ ঘ.