২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতুমীর কলেজ ছাত্রলীগের বিক্ষোভ, যানজট

ছাত্রলীগের কমিটি দাবিতে মহাখালী-গুলশান সড়কে বিক্ষোভ করেছে সংগঠনটির তিতুমীর কলেজের নেতাকর্মীরা। এতে প্রায় আধাঘণ্টা ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 07:16 AM

Updated : 25 Apr 2022, 11:58 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের কমিটি দাবিতে মহাখালী-গুলশান সড়কে বিক্ষোভ করেছে সংগঠনটির তিতুমীর কলেজের নেতাকর্মীরা। এতে প্রায় আধাঘণ্টা ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো। গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার লুৎফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেশ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কমিটির দাবিতে সকালে ওই সড়কে অবস্থান নেয়। এতে মহাখালী-গুলশান-১ সড়কে বেলা পৌনে ১২টা থেকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। গত ১২ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি করার পর স¤প্রতি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর পর থেকেই বিভিন্ন ইউনিটে কমিটি গঠনের দাবি ওঠে। এদিকে বিক্ষোভের কারণে তিতুমীর কলেজের সামনের রাস্তায় যানজট সৃষ্টি হয়। ভাঙচুরের আশঙ্কায় একযোগে অনেকেই গাড়ি ঘুরিয়ে অন্য পথে যাওয়ার চেষ্টা করলে এ অবস্থার সৃষ্টি হয় বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ ট্রাফিক। ছাত্রলীগ নেতাকর্মীরা সড়ক ছেড়ে চলে যাওয়ার পর ফের যান চলাচল শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/১৩১৩ ঘ.