২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাধান আলোচনায়: স্পিকার

রাজনৈতিক মতপার্থক্য দূর করতে সরকার ও বিরোধী দল উভয়কে আলোচনায় বসতে বলেছেন স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক মতপার্থক্য দূর করতে সরকার ও বিরোধী দল উভয়কে আলোচনায় বসতে বলেছেন স্পিকার আবদুল হামিদ। তিনি রোববার এক সভায় বলেছেন, "আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। এক্ষেত্রে সরকারি ও বিরোধী দলকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।" তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সরকারি ও বিরোধী দলের মুখোমুখি অবস্থানের মধ্যে স্পিকারের এ বক্তব্য এলো। সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পর বিরোধী দল এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। স¤প্রতি ঢাকা সফরে এসে জাতিসংঘ মহাসচিব বান কি মুনও আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করতে রাজনীতিকদের প্রতি আহ্বান জানান। জাতীয় সংসদের মন্ত্রী হোস্টেলে আইপিডি সমে¥লন কক্ষে 'বাংলাদেশের অবহেলিত হাওর : আইন প্রণেতাদের ভূমিকা' শীর্ষক লিডারশিপ ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ব্যক্তি ও দলীয় স¦ার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। "দেশ ও জাতির কল্যাণে জনপ্রতিনিধিদের অনেক সময় কঠোর সিদ্ধান্ত নিতে হয়। এক্ষেত্রে রাজনৈতিক লাভ-লোকসান বাদ দিয়ে জাতীয় স¦ার্থকে প্রাধান্য দিতে হবে," বলেন তিনি। ২৫ জন সংসদ সদস্য ওরিয়েন্টেশনে অংশ নিয়ে হাওর এলাকার উন্নয়নে বিশেষ প্রকল্প নেওয়ার পরামর্শ দেন। হাওর অঞ্চলের বাসিন্দা হামিদ বলেন, হাওর অঞ্চলের ভূপ্রকৃতি দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ভিন্ন। এখানে উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়ন সময়কালও খুব কম। তিনি বলেন, তাই হাওর এলাকার জনগণের ভাগ্যোন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে যাতে প্রকল্প বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যে পদক্ষেপ নিতে হবে। মাছ ধরা হাওর এলাকার জনগণের একটি উল্লেখযোগ্য পেশা উল্লেখ করে স্পিকার বলেন, নদীর ইজারা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। হাওর এলাকার নদীর নাব্য রক্ষায় ড্রেজিং এর ব্যবস্থা নিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২০৫০ ঘ.