২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা দিয়ে শেষ চায় বর্তমান ইসি

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নির্ধারিত সময়ে করতে সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নির্ধারিত সময়ে করতে সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নবগঠিত এ সিটি করপোরেশনের ২২ নম্বর ও ২৪ নম্বর ওয়ার্ডের সীমানা নিয়ে জটিলতা রয়েছে। ইসির কর্মকর্তারা জানান, মঙ্গলবার এক বৈঠকে আগামী ২০ নভেম্বরের মধ্যে এ জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত জুলাইয়ে দুটি পৌরসভা একীভূত করে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠন করা হয়। স্থানীয় সরকার আইনে আছে, সিটি কর্পোরেশন গঠনের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে এ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তফসিল ঘোষণার আগে সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করা প্রয়োজন। তা নাহলে আইনি জটিলতার শঙ্কা রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দেওয়া হবে।" ইসির অনুমোদন পেলে বুধবারের মধ্যে এ চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। সব কিছু ঠিক থাকলে এ মাসের শেষে তফসিল ঘোষণা করে বর্তমান ইসির মেয়াদে নির্বাচন শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ছহুল হোসাইন। এর আগে সোমবার এই নির্বাচন কমিশনার ২৪ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণার ইচ্ছার কথা জানান। আগামী বছরের ফেব্র"য়ারিতে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে। সীমানা নিয়ে জটিলতা ইসি কর্মকর্তারা জানান, কুমিল্লা জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা স্থানীয় সরকার বিভাগে এ সংক্রান্ত প্রতিবেদন পাঠিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, কুমিল্লা সিটির ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণের ক্ষেত্রে এলাকার অখণ্ডতার সরেজমিন তদন্ত করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসিকে জানিয়েছেন বিভিন্ন ওয়ার্ডের সীমানা অক্ষুণœ রেখে ২৭টি ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত আসনের ওয়ার্ডে বিভক্ত করে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। সীমানা নির্ধারণে প্রস্তুত করা প্রাথমিক ওয়ার্ড তালিকায় ওই গেজেটে সীমানা/চৌহদ্দি হুবহু অনুসরণ করে প্রকাশ করা হলেও ওয়ার্ডভিত্তিক সীমানার গেজেটে তার ব্যতিক্রম পাওয়া গেছে। গত ৯ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। এ গেজেট অনুসারে ২২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপিনাথপুর (আংশিক) এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ দক্ষিণ গোপিনাথপুর এলাকাটির সম্পূর্ণ অংশ কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ছিলো। এ ছাড়া লালমাই এলাকার সম্পূর্ণ অংশ বিলুপ্ত কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভায় অন্তর্ভুক্ত থাকলেও শুধু ২৪ নম্বর ওয়ার্ডের লালমাই (আংশিক) অংশ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে। আগে লালমাই এলাকা ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এমআই/২০০৫ ঘ.