ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের চার মাস পর সোমবার সংগঠনটির ২২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
তিনি বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্রে ২০১ সদস্যের কথা উল্লেখ থাকলেও এবার ২৫১ সদস্যের কমিটি করা হবে।
"আজ ২২০ সদস্যের কমিটি করা হলেও পরবর্তীতে গঠনতন্ত্র সংশোধন করে বাকি ৩১ সদস্য নেওয়া হবে।"
গত ১০ ও ১১ জুলাই সম্মেলনের মাধ্যমে বদিউজ্জামান সোহাগকে সভাপতি ও সিদ্দিকী নাজমুল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২০৫১ ঘ.
bdnews24