২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে দেখা করলেন খোকন

মুক্তি পেয়ে রোববার রাতেই দলের প্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন খায়রুল কবির খোকন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 05:46 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তি পেয়ে রোববার রাতেই দলের প্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন খায়রুল কবির খোকন। খালেদার গুলশান কার্যালয়ে তার হাতে ফুল দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন দলের শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষ হওয়ার পর রাত ১০টা ৫০ মিনিটে চেয়ারপার্সনের সঙ্গে দেখা করেন তিনি। গত ১ নভেম্বর নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের রাতেই রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি নরসিংদী জেলা বিএনপির সভাপতি। লোকমানের মৃত্যুর পর সার্কিট হাউজ ও রেলস্টেশনে ভাংচুর এবং ট্রেনে আগুন দেওয়ার দুই মামলায় জামিন পেয়ে রোববার বিকালে নরসিংদী কারাগার থেকে খোকন মুক্তি পান। খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খোকনের স্ত্রী ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩৪০ ঘ.