২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কে 'পাকা কথার' অপেক্ষায় না. গঞ্জের মানুষ

গালভরা প্রতিশ্র"তি নয়, মেয়র পদে প্রতিদ্বন্দ্বীরা 'পাকা কথা' দেবেন- কয়েকঘণ্টা পর শুরু হতে যাওয়া বিতর্ক নিয়ে এমনই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর। বিতর্কস্থল থেকে জানাচ্ছেন শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক নারায়ণগঞ্জ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিদিন রাত ১০টায় গ্যারেজে রিকশা জমা দিলেও মঙ্গলবার ৮টার আগেই রিকশা নিয়ে গ্যারেজে ফিরবেন আব্দুল হালিম। ভোটারদের সামনে সরাসরি বিতর্ক অনুষ্ঠানে মুখোমুখি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদের ছয় প্রার্থীর বির্তক অনুষ্ঠান টেলিভিশনে দেখবেন এই দিনমজুর। হালিমের মতো মেয়র প্রার্থীদের বিতর্ক দেখতে অপেক্ষা করছেন রাবার স্ট্যাম্প বিক্রেতা সুমন, ব্যবসায়ী ঈদ্রীস আলী, কলেজছাত্র জায়েদ ও ফরহাদ। তাদের প্রত্যাশা- গালভরা প্রতিশ্র"তি নয়; বিতর্ক অনুষ্ঠান থেকে এলাকার উন্নয়নে 'পাকা কথা' দেবেন প্রার্থীরা। নির্বাচন কমিশনের এ বিতর্ক অনুষ্ঠান ঘিরে নারায়ণগঞ্জের ভোটারসহ অপেক্ষার প্রহর গুনছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। নির্বাচন কমিশন এ বিতর্ক আয়োজন করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ ক্লাব চত্বর মুক্তমঞ্চ থেকে এ অনুষ্ঠান সরাসরি স¤প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে দেড় ঘণ্টার বিতর্কটি সরাসরি (ওয়েবকাস্ট) দেখা যাবে। বিতর্ক অনুষ্ঠান প্রসঙ্গে চানমারি এলাকার বাসিন্দা আব্দুল আলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়র প্রার্থীদের বিতর্ক দেখার জন্য ম্যানেজার গ্যারেজে টেলিভিশনের ব্যবস্থা করেছেন। বাড়িতে টেলিভিশন না থাকায় গ্যারেজে বসেই বিতর্ক অনুষ্ঠান দেখবেন তিনি। মেয়র প্রার্থীদের নিয়ে এই বিতর্কে অনুষ্ঠানে সঞ্চালক থাকবেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। নারায়ণগঞ্জের মেয়র হওয়ার জন্য ৩০ অক্টোবর চূড়ান্ত ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন ছয় প্রার্থী। গণবিদ্যালয় নিকেতনের ৯ম শ্রেণীর শিক্ষার্থী জায়েদ ও ফরহাদ ভোটার না হলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ও মঙ্গলবারের বিতর্ক নিয়ে রয়েছে তাদের আগ্রহ। শহরে যানজটের স্থায়ী সমাধান প্রত্যাশী জায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা চাই, মেয়র প্রার্থীরা এ ব্যাপারে আমাদের প্রতিশ্র"তি দেবেন।" বিতর্ক অনুষ্ঠান দেখেই কাকে ভোট দেবেন তা নির্বাচন করবেন নগরীর পুরান পালপাড়ার বাসিন্দা স্ট্যাম্প বিক্রেতা সুজন। তিনি বলেন, "আগে তাদের কথা শুনবো। পরে সিদ্ধান্ত নেবো কাকে ভোট দেবো।" ডিআইটি এলাকার সালাউদ্দিন, ২নং গেট এলাকার বাসিন্দা ঈদ্রিস আলী ও আওয়াল হোসেন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বিতর্ক শোনার জন্য। তাদের আশা, যাকে ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনিই 'তর্কে' জয়ী হবেন। আওয়াল বলেন, এখনো নগরীতে বেশ কিছু সমস্যা রয়েছে। আশা করছি মেয়র প্রার্থীরা তা সমাধানে কথা দেবেন। বেসকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, "প্রার্থীদের গালভরা প্রতিশ্র"তি নয়। আমরা কাজে বিশ্বাস করতে চাই।" তিনি বলেন, মানুষ এখন অনেক সচেতন। আগে কে কী করেছে বা ভবিষ্যতে করতে পারে এসব বিবেচনা করেই আমরা প্রার্থী নির্বাচন করবে। বিতর্ক অনুষ্ঠানে দেওয়া প্রতিশ্র"তি নির্বাচিত সিটি মেয়র পূরণ করবেন কি না, সেটাই দেখার বিষয়। আগ্রহীদের মধ্য থেকে দেড়শ ভোটারকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। এছাড়া শহরের দুটি স্থানে বড় পর্দায় অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়েছে। সব প্রার্থীকে নিয়ে এ ধরনের বির্তক অনুষ্ঠানের উদ্যোগের প্রশংসা করে কলেজ রোডের বাসিন্দা রহিমা আক্তার বলেন, নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে আমরা কাজ চাই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে আওয়ামী লীগের শামীম ওসমান, দোয়াত কলম প্রতীক নিয়ে সেলিনা হায়াৎ আইভী, আনারস প্রতীক নিয়ে বিএনপির তৈমুর আলম খন্দকার, গরুর গাড়ি প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী এবং নির্দলীয় প্রার্থী শরীফ মোহাম্মদ হাঁস প্রতীক নিয়ে ও আতিকুল ইসলাম জীবন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৮৩৩ ঘ.