২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় তিন শিবিরকর্মী গ্রেপ্তার

নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামী ছাত্র শিবিরের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

নওগাঁ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামী ছাত্র শিবিরের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ওই কলেজ সংলগ্ন কাজী ছাত্রাবাসে গোপন বৈঠকের সময় পুলিশ অভিযান চালায়। এরা হলেন- কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ হোসেন (১৯), কর্মী মো. তৈমুর রহমান (২১) ও মো. তোফায়েল হোসেন (২৫)। নওগাঁ সদর মডেল থানার ওসি আলী আহম্মেদ হাসমী জানান, কাজী ছাত্রাবাসে গোপন বৈঠকে তারা সরকার বিরোধী কার্যক্রমের পরিকল্পনা করছিল বলে পুলিশের কাছে তারা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৩২ ঘ.