২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা শাহজাহানকে রিমান্ডে নেওয়ার আবেদন

পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার এর ওপর শুনানি হবে। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ও পাঁচলাইশ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন। চট্টগ্রাম আদালত পুলিশর সহকারী কমিশনার মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিমান্ড আবেদনের শুনানিতে বৃহস্পতিবার শাহজাহানকে আদালতে হাজির করা হবে। গত ১৯ সেপ্টেম্বর নগরীর মুরাদপুর এলাকায় জামায়াত ও ছাত্র শিবিরকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে শাহজাহানসহ নগর জামায়াতের আমীর ও সংসদ সদস্য শামসুল ইসলামসহ ৯৫ জনের নাম উল্লেখ করে তিন হাজার জনের বিরুদ্ধে একটি মামলা করেন। গত বৃহস্পতিবার শাহজাহানকে ঢাকা থেকে আটক করা হয়। এরপর শনিবার তাকে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮১৯ ঘ.