২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে যোগ দিলেন সিলেট জাপার একদল নেতাকর্মী

এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) সিলেট জেলা শাখার সাবেক সভাপতি কুনু মিয়ার নেতৃত্বে একদল নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) সিলেট জেলা শাখার সাবেক সভাপতি কুনু মিয়ার নেতৃত্বে একদল নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তারা শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দেখা করে দলে যোগ দেন। সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবীর চৌধুরী, সহসভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন বাবলা, সাংগঠনিক সম্পাদক ইউনুস আহমেদসহ সিলেট, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার জাতীয় পার্টির সহস্রাধিক নেতা-কর্মীরা যোগ দেন। এসময় নেতারা খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দেন। জাতীয়তাবাদী আদর্শে উদ্ধুদ্ধ হয়ে দলে যোগ দেওয়ায় নবাগতদের অভিনন্দন জানান খালেদা। এ যোগদান অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, নির্বাহী কমিটির অ্যাডভোকেট আবেদ রাজা, মোস্তাফিজুর রহমান বাবুল, সংরক্ষিত নারী আসনের সাংসদ শাম্মী আখতার, সিলেট মহানগর সভাপতি এম এ হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৩৯ ঘ.