২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির দুপক্ষের সমাবেশ, নাটোরে ১৪৪ ধারা

বিএনপি'র দুই পক্ষ একই সময়ে একই স্থানে সম্মেলনের ঘোষণা দিলে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 02:43 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

নাটোর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র দুই পক্ষ একই সময়ে একই স্থানে সম্মেলনের ঘোষণা দিলে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বাগাতিপাড়া পশুহাট মাঠ ও আশপাশে এই ১৪৪ ধারা জারি করা হয়। শনিবার দুপুরে মাইকিং করে এলাকায় তা জানিয়ে দেওয়া হয় বলে জানান বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ামিন খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বাগাতিপাড়া পৌরসভার মেয়র মোশারফ হোসেনের পক্ষের লোকজন পশুহাট মাঠে রোববার থানা বিএনপি'র সম্মেলন আহ্বান করে। এই সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান পটল ও কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক ভূমি উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বক্তব্য রাখার কথা ছিলো। অন্যদিকে সাবেক উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন ও তার অনুসারীরাও একই স্থানে একই সময়ে থানা কমিটির সম্মেলন আহ্বান করে। দুই পক্ষই একই স্থানে সম্মেলন বাস্তবায়নের উদ্যোগ নিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইউএনও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারা জারির ঘোষণা পুলিশ মাইকিং করে জানিয়ে দিয়েছে বলে জানান তিনি। ১৪৪ ধারা জারির ব্যাপারে বিএনপি নেতা মোশারফ হোসেন ও গোলাম মোস্তফা একে অপরকে দায়ী করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২০৪২ ঘ.