ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মী-সমর্থকদের হর্ষধ্বনির মধ্যে ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে গেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
শনিবার বিকাল সাড়ে ৪টায় হাসিনা ধানমণ্ডি ৩ নম্বর সড়কেও ওই কার্যালয়ে পৌঁছান। ওই সময় তাকে স্বাগত জানিয়ে কার্যালয়ের বাইরে কর্মী-সমর্থকরা মিছিল করে।
ধানমণ্ডির ওই কার্যালয় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় হিসেবে পরিচিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে।
দলীয় প্রধানকে স্বাগত জানাতে মন্ত্রিপরিষদের সদস্য, স্থানীয় সংসদ সদস্য এবং দলের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা ওই কার্যালয়ে ছিলেন।
শেখ হাসিনা দুই ঘণ্টার বেশি সময় ওই কার্যালয়ে ছিলেন। তিনি দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এমআই/১৯৪০ ঘ.
bdnews24