২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টক শোগুলো টক: হাসিনা

বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত 'টক শো'র বক্তব্য 'নির্জলা মিথ্যা' আখ্যায়িত করে সাংবাদিকদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত 'টক শো'র বক্তব্য 'নির্জলা মিথ্যা' আখ্যায়িত করে সাংবাদিকদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "মিডিয়াগুলো মনের মাধুরী দিয়ে লিখেই যাচ্ছে। আর, আমরা সহ্য করেই যাচ্ছি। আমাদের সমালোচনা করতে পারলে সাংবাদিকদের সমালোচনা করা যাবে না কেন? "আমরা সমালোচনা সহ্য করতে পারলে, সাংবাদিকরা সমালোচনা সহ্য করতে পারবে না কেন?" সমালোচনা সহ্য করার মতো মন মাননিসকতা থাকা উচিত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী। 'টক শো' প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "টক শোগুলো টকই হয়ে যায়। টকের সঙ্গে মিষ্টি না থাকলে হয় না। টক শোগুলোতে যা বলা হয়- তা নির্জলা মিথ্যা।" জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে যুক্তরাষ্ট্রে ১১ দিনের সফর শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। ওই সফর নিয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৮০৬ ঘ.