২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গোলাম আযম তদন্তে অগ্রগতি হচ্ছে'

গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া যাচ্ছে জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের প্রধান মোহাম্মদ আব্দুল হান্নান খান বলেছেন, তদন্তে অগ্রগতি হচ্ছে। আইন অনুযায়ীই তাকে গ্রেপ্তার করা হবে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 08:52 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া যাচ্ছে জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের প্রধান মোহাম্মদ আব্দুল হান্নান খান বলেছেন, তদন্তে অগ্রগতি হচ্ছে। আইন অনুযায়ীই তাকে গ্রেপ্তার করা হবে। তিনি শনিবার তদন্ত সংস্থার কার্যালয়ে একটি বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন। তিনি এখন ঢাকার মগবাজারে তার বাড়িতে রয়েছেন। তবে জামায়াতের শীর্ষ দুজনসহ পাঁচ নেতাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বেইলি রোডে তদন্ত সংস্থার কার্যালয়ে 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা সহায়ক মঞ্চ'র সঙ্গে বৈঠক করেন হান্নান। অশীতিপর গোলাম আযমকে গ্রেপ্তারের দাবি জানিয়ে মঞ্চের আহ্বায়ক শাহরিয়ার কবির বলেন, "কিছু দিন আগে ৯৭ বছর বয়সী এক নাৎসিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সংগঠিত যুদ্ধাপরাধের অভিযোগে কাঠগড়ায় ওঠানো হয়েছে। তাই অপরাধের কারণে গ্রেপ্তারের সঙ্গে বয়স কোনো বিবেচ্য বিষয় হতে পারে না।" গোলাম আযমকে গ্রেপ্তার না করলে পুরো বিচার কার্যক্রমই হাস্যকর হয়ে যাবে, বলেন তিনি। জামায়াতের সাবেক আমিরের বিরুদ্ধে ৭১'র মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার বিষয়ে অন্যদের তুলনায় বেশি তথ্য প্রমাণ রয়েছে বলে দাবি করে শাহরিয়ার কবির বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে প্রকাশিত দৈনিক সংগ্রাম খুঁজলেই তার বিষয়ে যথেষ্ট প্রমাণাদি মিলবে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়। তবে বিচার প্রক্রিয়ার ধীরগতিতে অসন্তোষ রয়েছে বিভিন্ন সংগঠনের মধ্যে। যুদ্ধাপরাধ তদন্তে কিছুটা এলোমেলো অবস্থা ছিলো- এ কথা স্বীকার করে তদন্ত সংস্থার প্রধান হান্নান বলেন, "এ সব আমরা দ্রুত কাটিয়ে উঠছি। তবে তদন্ত কার্যক্রমকে আরো গতিশীল করতে বেশ কিছু কাজ করতে হবে।" তদন্ত সংস্থার প্রধান বলেন, তাদের একটি আইটি ল্যাব, গ্রন্থাগার, আলাদা একটি দপ্তর এবং জনবল প্রয়োজন। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুও সাংবাদিকদের বলেন, "তদন্ত কাজ দ্রুত এগিয়ে নিতে আরো রসদ ও জনবল প্রয়োজন। এসব না দিলেও আমরা কাজ করে যাবো। তবে তাতে কাজ করতে সময় বেশি লাগবে।" ট্রাইব্যুনালে লোকবলের সঙ্কটের বিষয়ে শাহরিয়ার কবির বলেন, সরকার যুদ্ধাপরাধের বিচারে আন্তরিক হলেও চ্যালেঞ্জের গুরুত্ব বুঝতে পারছে না। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমে সদস্য সংখ্যা বাড়িয়ে ২৫ করার দাবি জানান তিনি। বর্তমানে তদন্ত দলে ১৬ জন এবং প্রসিকিউশন টিমে আট জন কাজ করছেন। শাহরিয়ার কবির বলেন, ন্যুরেমবার্গ ট্রাইব্যুনালে ২১ জনের বিচারের জন্য ৫১ জন প্রসিকিউটর ছিল। বিচার শুরু হওয়ার পর চিফ প্রসিকিউটরকে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র থেকে আরো ১০০ আইনজীবী এসেছিলেন। নিরাপত্তার জন্য ট্রাইব্যুনাল পুরাতন হাইকোর্ট ভবন থেকে সরকারি অফিস সরিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি। যুদ্ধাপরাধের বিচার না করতে আন্তর্জাতিক স