মাগুরা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আলতাফ হোসেন।
আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৩ হাজার ১৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাসান সিরাজ সুজা টেলিভিশন প্রতীক নিয়ে পান ১২ হাজার ৩৪৭ ভোট।
বৃহস্পতিবার রাত ৯টায় রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল আলম এ ফলাফল ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.
bdnews24