২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরের মেয়র আওয়ামী লীগের

মাদারীপুর পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খালিদ হোসেন ইয়াদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

মাদারীপুর, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খালিদ হোসেন ইয়াদ। রিটার্নিং কর্মকর্তা রেজাউল কবির বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন। পুন:তফসিল করা পাঁচ বিভাগের ১২টি পৌরসভায় সকাল ৮টা থেকে একটনা বিকাল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, খালিদ হোসেন ১৩ হাজার ৮৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী জাহান্দার আলী জাহান পেয়েছেন ৮ হাজার ১০৮ ভোট। মাদারীপুর পৌরসভায় মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী রয়েছেন। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ২৪০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/২০৩১ ঘ.