২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবপাচার প্রতিরোধে কঠোর আইন হচ্ছে: সাহারা

মানবপাচার প্রতিরোধে মন্ত্রিসভায় শিগগির আইন অনুমোদন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবপাচার প্রতিরোধে মন্ত্রিসভায় শিগগির আইন অনুমোদন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, "কেউ যেন বিদেশে গিয়ে প্রতারণার শিকার না হয় সেজন্য নতুন আইনটি সার্বজনিন ও কঠোরতম করা যায় সে চেষ্টা করা হচ্ছে।" সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের মানবপাচার বিষয়ক বিশেষ দূত লুইস সিডিবাকার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশ থেকে নারী ও শিশু পাচারের কথাও স্বীকার করেন। মানবপাচার প্রতিরোধে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ন্যাশনাল কমিটি থাকার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "নারী ও শিশুরা দালালদের খপ্পরে পড়ে যেন পাচার না হয় সেজন্য প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।" অদক্ষ শ্রমিকরাই বিদেশে গিয়ে বেশি প্রতারিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যুক্তরাষ্ট্রের বিশেষ দূত বাংলাদেশে মানবপাচার বিষয়ে তদারকি করতে এসেছেন। তাদের বাংলাদেশের সা