২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার অপরাধ প্রমাণে 'যথেষ্ট' উপাত্ত পাওয়া গেছে

সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের 'যথেষ্ট' তথ্য-উপাত্ত ও আলামত পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের 'যথেষ্ট' তথ্য-উপাত্ত ও আলামত পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। চট্টগ্রামে পাঁচদিন ধরে তদন্ত করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে তিনি সাংবাদিকদের বলেন, "সাকা চৌধুরীর বিরুদ্ধে যে তথ্য উপাত্ত আমরা পেয়েছি- তা তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট।" প্রসিকিউটরের নেতৃত্বে ট্রাইব্যুনালের চার সদস্যের তদন্ত দলটি নগরী ও জেলার সাতটি স্থানে গিয়ে সাকা চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর তদন্ত করেন এবং সংশ্লিষ্টদের সাক্ষ্য গ্রহণ, আলামত জব্দ ও ঘটনাস্থলের স্কেচ ম্যাপ নেন। রানা দাশগুপ্ত বলেন, "মানতবতার বিরুদ্ধে অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ ও গণহত্যা আন্তর্জাতিক অপরাধ আইন-১৯৭৩ এর সুস্পষ্ট লঙ্ঘন। ইতিহাস ও তথ্য-উপাত্ত বলছে, সাকা চৌধুরী একাত্তরে পাকিস্তানের দখলদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছেন। তিনি পথ দেখিয়ে পাকিস্তানি আর্মিকে নানা জায়গায় নিয়ে গেছেন। আর্মিও খুন করেছে, তিনিও খুন করেছেন।' তদন্ত কর্মকর্তা এএসপি নুরুল ইসলাম বলেন, 'আমরা স্বল্পতম সময়ের মধ্যে সাকা চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিতে পারব বলে আশা করছি।' তিনি বলেন, নগরীর গুডস হিলে একাত্তরে একটি নির্যাতন কেন্দ্র ছিল। মানুষকে ধরে এনে সেখানে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হতো। এর সুনির্র্দিষ্ট প্রমাণ তদন্ত দল পেয়েছে। চট্টগ্রাম নগরীর গণি বেকারির মোড়ে অবস্থিত গুডস হিলেই সাকা চৌধুরীর পৈত্রিক বাসভবন। এএসপি নুরুল ইসলাম আরও বলেন, চট্টগ্রামে তৃতীয় দফা তদন্তে কেবল সাকা চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করা হলেও সে সময় যারা তার সহযোগী ছিলেন- তাদের নামও সংগ্রহ করা হয়েছে। তদন্তে মীর কাশেম আলীসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা। নুরুল ইসলাম জানান, নগরী ও জেলার বিভিন্ন এলাকার সাক্ষীদের মধ্যে ভীতি কাজ করছে। অনেক স্থানেই সাক্ষীরা তদন্ত দলের কাছে নিজেদের নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে সাক্ষীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। তদন্ত দলের অপর দুই সদস্য পরিদর্শক ইদ্রিস আলী ও পরিদর্শক ওবায়দুল্লাহও এ সময় উপস্থিত ছিলেন। তৃতীয় দফা তদন্তের জন্য গত ১৫ জানুয়ারি তদন্ত দল চট্টগ্রামে পৌঁছায়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গতবছর ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দেয়। দেশজুড়ে তদন্ত শুরুর পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপুর নেতৃত্বে একটি তদন্ত দল গত সেপ্টেম্বরে চট্টগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে তথ্য সংগ্রহ করে। তখন সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে '৭১ এ কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ তদন্ত দলকে জানান তার ছেলে প্রফুল