২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাত

সংযুক্ত আবর আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স গাজী আবদুল্লাহ আসুর বৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংযুক্ত আবর আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স গাজী আবদুল্লাহ আসুর বৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন। ঘন্টাব্যাপী বৈঠকে তাদের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৩৪ ঘ.