খাগড়াছড়ি, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ির দুটি পৌরসভা নির্বাচনের ফল পাওয়া গেছে।
খাগড়াছড়ি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন সম্মিলিত নাগরিক কমিটির মো. রফিকুল আলম।
মাটিরাঙায় নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত আবু ইউসুফ চৌধুরী।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় খাগড়াছড়ির রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মো. সালাউদ্দিন।
খাগড়াছড়িতে বিজয়ী রফিকুল আলম আনারস প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮৮৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধীমান খীসা দেয়ালঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৬১৫ ভোট।
মাটিরাঙায় বিজয়ী প্রার্থী বিএনপি সমর্থিত আবু ইউসুফ (মাইক) পেয়েছেন তিন হাজার ২৭৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধীদলটির 'বিদ্রোহী' প্রার্থী বাদশা মিয়া (চশমা) পেয়েছেন দুই হাজার ২১ ভোট।
মঙ্গলবার সকাল ৮টায় চট্টগ্রামের ৪২টি এবং সিলেটের ১৬টি পৌরসভায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত।
এর মধ্যে ফেনী, নোয়খালী, কুমিল্লা, চাঁদপুর ও চট্টগ্রামের কয়েকটি কেন্দ্রে গোলযোগ হয়েছে। নির্বাচন স্থগিত করা হয়েছে নোয়াখালীর সেনবাগ পৌরসভায়।
এছাড়া গোলযোগ হওয়া জেলাগুলোর আরো ২১টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৮ ঘ.
bdnews24