ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিভাগের ৬৩ পৌরসভার মধ্যে ৬১টির নির্বাচনের ফল পাওয়া গেছে।
বাকি দুটির ফল প্রকাশ করেনি নির্বাচন কর্মকর্তারা।
এর মধ্যে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ২৭ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
২২টি পৌরসভায় জিতেছেন বিরোধীদল বিএনপি সমর্থিত প্রার্থী।
ছয়টি পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' এবং একটি পৌরসভায় বিএনপি'র 'বিদ্রোহী' প্রার্থী নির্বাচিত হয়েছেন।
এছাড়া স্বতন্ত্র পাঁচজন মেয়র নির্বাচিত হয়েছেন।
সোমবার রাত ১টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে এই ফল পাওয়া গেছে।
ঢাকা বিভাগের ১৭ জেলার ৬৩টি পৌরসভায় ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়। চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত।
ঢাকা বিভাগ
টাঙ্গাইল: টাঙ্গাইল পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শহিদুর রহমান মুক্তি, মধুপুরে বিএনপি সমর্থিত প্রার্থী সহিদুল ইসলাম সরকার, ভূঞাপুরে আওয়ামী লীগ সমর্থিত মাসুদুল হক মাসুদ, কালিহাতিতে একই দল সমর্থিত আনসার আলী, মির্জাপুরে স্বতন্ত্র প্রার্থী মো. শাহিনুর রহমান, সখিপুরে আওয়ামী লীগ সমর্থিত আবু হামিদ আজাদ, ধনবাড়ীতে একই দল সমর্থিত খন্দকার মঞ্জুরুল ইসলাম ও গোপালপুরে বিএনপি সমর্থিত প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
ঘাটাইল পৌরসভার ফল স্থগিত রাখা হয়েছে।
ময়মনসিংহ: ময়মনসিংহ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইকরামুল হক টিটু, নান্দাইলে বিএনপি সমর্থিত প্রার্থী এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব, গফরগাঁওয়ে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী কায়সার আহমেদ, ভালুকায় আওয়ামী লীগ সমর্থিত মেজবাহ উদ্দিন কাইয়ুম, ফুলপুরে আওয়ামী লীগ সমর্থিত মো. শাহজাহান, গৌরিপুরে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম, মুক্তাগাছায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী আব্দুল হাই আকন্দ এবং ত্রিশালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ বি এম আনিসুজ্জামান।
ঢাকা: সাভার পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী আলহাজ মো. রেফাত উল্লাহ এবং ধামরাইয়ে একই দলের দেওয়ান নাজিমুদ্দিন মনজু।
গাজীপুর: কালিয়াকৈর পৌরসভার আটটি কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়েছে।
শেরপুর: শেরপুর পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. হুমায়ুন কবির রোমান, নালিতাবাড়ীতে প্রধান বিরোধীদল বিএনপি সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন, শ্রীবর্দী ও নকলায় একই দলের যথাক্রমে মো. আব্দুল হাকিম ও মোখলেসুর রহমান।
নরসিংদী: নরসিংদী পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মো. লোকমান হোসেন ও মনোহরদীতে একই দলের আলফাজ উদ্দীন।
নারায়নগঞ্জ: সোনারগাঁও পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমান ও তারাব পৌরসভায় বিএনপি দলীয় প্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী।
গোপালগঞ্জ: গোপালগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মো. রেজাউল হক সিকদার রাজু, একই দলের টুঙ্গীপাড়ায় মো. ইলিয়াস হোসেন ও কোটালীপাড়ায় এইচ এম অহিদুল ইসলাম।
জামালপুর: জামালপুর পৌরসভায় বিএনপি সমর্থিত শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ইসলামপুরে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল কাদের শেখ, দেওয়ানগঞ্জে সরকারি দলটির 'বিদ্রোহী' প্রার্থী আবুল কালাম আজাদ, মেলান্দহে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী হাজী দিদার পাশা, সরিষাবাড়িতে বিএনপি সমর্থিত ফয়েজুল কবির তালুকদার শাহীন এবং মাদারগঞ্জে বিএনপি সমর্থিত মোশারফ হোসেন লেমন তালুকদার।
শরীয়তপুর: নড়িয়া পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত হায়দার আলী ও ডামুড্যায় একই দলের হুমায়ুন কবীর বাচ্চু ছৈয়াল এবং ভেদরগঞ্জে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী মান্নান হাওলাদার।
নেত্রকোনা: নেত্রকোনা পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী প্রশান্ত রায়, মোহনগঞ্জে বিএনপি সমর্থিত মাহমুদুন্নবী শেখ, দূর্গাপুরে আওয়ামী লীগ সমর্থিত স.ম জয়নাল আবেদীন ও কেন্দুয়ায় একই দলের আব্দুল হক ভূঁইয়া।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভায় বিএনপি প্রার্থী এ কে এম ইরাদাত মানু ও মিরকাদিমে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম শাহিন।
মাদারীপুর: শিবচর পৌরসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত আব্দুল লতিফ মোল্লা ও কালকিনিতে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী এনায়েত হোসেন।
ফরিদপুর: বোয়ালমারী পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুর শুকুর শেখ, নগরকান্দায় বিএনপি সমর্থিত প্রার্থী এম এ জাহিদ খোকন এবং ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী শেখ মাহতাব আলী মিঠু।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মাজহারুল ইসলাম ভূঁইয়া কাঞ্চন, কটিয়াদি বিএনপি সমর্থিত তোফাজ্জল হোসেন খান দিলীপ, ভৈরব বিএনপি সমর্থিত মো. শাহিন মিয়া, করিমগঞ্জ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল কাউয়ূম, বাজিতপুর বিএনপি সমর্থিত এহসান কুফিয়া, হোসেনপুর বিএনপি সমর্থিত মাহবুবুর রহমান ও কুলিয়ারচর আওয়ামী লীগ সমর্থিত আবুল হাসান কাজল।
মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী মো. খোরশেদ আলম ভূঁইয়া।
রাজবাড়ী: রাজবাড়ী পৌরসভায় বিএনপি সমর্থিত তোফাজ্জল হোসেন, গোয়ালন্দে স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ নিজাম এবং পাংশায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ওয়াজেদ আলী মাস্টার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমবি/এমএসবি/০১৪৯ ঘ.
bdnews24