রাজবাড়ী, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে তিনটির মধ্যে একটি করে পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক শামীমুল হক সিদ্দিকী এ ফলাফল ঘোষণা করেন।
রাজবাড়ী পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী তোফাজ্জল হোসেন ১১ হাজার ৮৭৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আলী চৌধুরী পান ৯ হাজার ১৩৫ ভোট।
পাংশা পৌরসভায় আওয়ামী লীগের ওয়াজেদ আলী মাস্টার ৮ হাজার ৬৫১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান রাজা পান ৬ হাজার ১২ ভোট।
গোয়ালন্দে স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ নিজাম ৪ হাজার ৬৭৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেজাউল হাসান ইদ্রিস পান ৩ হাজার ৪ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৩ ঘ.
bdnews24