মুন্সীগঞ্জ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জ পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী এ কে এম ইরাদাত মানু মেয়র নির্বাচিত হয়েছেন।
সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মফিজুল হক ফল ঘোষণা করেন।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা ভালো রয়েছে।
মুন্সীগঞ্জ পৌরসভায় বিজয়ী ইরাদাত পেয়েছেন ১২ হাজার ২০৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব (দেয়াল ঘড়ি) পেয়েছেন ১০ হাজার ৮৪৪ ভোট।
মহাজোটের সমর্থিত প্রার্থী জাতীয় পার্টির মুজিবুর রহমান (আনারস) পেয়েছেন ৬ হাজার ১৯৮ ভোট।
মিরকাদিম পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম শাহিন (টেলিফোন) বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯ হাজার ৬৮৫।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মিজানুর রহমান মিজান (তালা) পেয়েছেন ৬ হাজার ১০১ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০১২ ঘ.
bdnews24