২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ও ধামরাইয়ে মেয়র বিএনপির

ঢাকার সাভার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মো. রেফাত উল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 05:36 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

সাভার, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মো. রেফাত উল্লাহ। ধামরাইয়েও বিরোধী দলটির সমর্থিত মেয়র প্রার্থী নির্বাচিত হয়েছেন। ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা-১ ও রিটার্নিং কর্মর্তা সাহাজান খান সোমবার রাতে সাভার নির্বাচনের ফল ঘোষণা করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেফাত উল্লাহ পেয়েছেন ৪৩ হাজার ১৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আশরাফ উদ্দিন খান ইমু পেয়েছেন ৪২ হাজার ৮০ ভোট। ধামরাই পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী দেওয়ান নাজিমুদ্দিন মনজু ১৪ হাজার ৭৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সফিক আনোয়ার গুলশান পেয়েছেন সাত হাজার ৪৫৫ ভোট। এ তথ্য দিয়েছেন ধামরাইয়ের রির্টানিং কর্মকর্তা মাকসুদা হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৫ ঘ.