ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ডাকা হরতাল প্রত্যাহার করেছে বিএনপি। নির্বাচন স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার এ হরতাল হওয়ার কথা ছিলো।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের আদেশে এ নির্বাচন স্থগিত হয়েছে। হরতাল পালন করা হলে আদালত অবমাননা হবে। এ বিষয়টি বিবেচনা করে আমরা তা প্রত্যাহার করে নিয়েছি।"
চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার পৌর নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু স্থানীয় ভোটার নজরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচনের সোমবার তা স্থগিতের আদেশ দেয়।
এর প্রতিবাদে হরতাল ডেকে রাতে তা আবার প্রত্যাহার করে জেলা বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/২০২৯ ঘ.
bdnews24