২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গীপাড়া ও কোটালীপাড়ায় আ.লীগের মেয়র

গোপালগঞ্জের তিনটি পৌরসভার মধ্যে দু'টির ফল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

গোপালগঞ্জ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের তিনটি পৌরসভার মধ্যে দু'টির ফল পাওয়া গেছে। এর মধ্যে টুঙ্গীপাড়া ও কোটালীপাড়ায় জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। টুঙ্গীপাড়ার রিটার্নিং কর্মকর্তা কাজী এম এমদাদুুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পৌরসভায় ২৪৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মো. ইলিয়াস হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মো. ফোরকান বিশ্বাস পেয়েছেন ১৬১৮ ভোট। কোটালীপাড়া পৌরসভায় ১ হাজার ৫৭০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত এইচ এম অহিদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মো. কামাল হোসেন শেখ পেয়েছেন ১ হাজার ৪৯৫ ভোট। কোটালীপাড়ার রিটার্নিং কর্মকর্তা কবির মাহমুদ সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত রেজাউল হক শিকদার রাজু এগিয়ে রয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/২০০৩ ঘ.