শরীয়তপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- শরীয়তপুরের পাঁচ পৌরসভার মধ্যে তিনটির ফলাফল ঘোষণা করা হয়েছে।
নড়িয়া ও ডামুড্যায় মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত যথাক্রমে হায়দার আলী ও হুমায়ুন কবীর বাচ্চু ছৈয়াল।
ভেদরগঞ্জে বিজয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মান্নান হাওলাদার।
নড়িয়ার রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, চার হাজার ৩৩৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন বর্তমান মেয়র হায়দার আলী। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী পেয়েছেন ১ হাজার ৭৩ ভোট।
ডামুড্যার রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, দুই হাজার ৯৯৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন হুমায়ূন কবীর বাচ্চু ছৈয়াল। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম রাজা ছৈয়াল পান ২ হাজার ৩২৬ ভোট।
ভেদরগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুল হক বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মান্নান হাওলাদার ১ হাজার ৯৫১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুল হাই মাষ্টার পেয়েছেন ১ হাজার ৪৬৬ ভোট।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫১ ঘ.
bdnews24