মাদারীপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের শিবচর পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত আব্দুল লতিফ মোল্লা।
সোমবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটের পর রাত সোয়া ৭টায় ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস।
ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগে বিরোধী দল বিএনপি সমর্থিত প্রার্থী শাহাদাত হোসেন শফিক নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বিজয়ী লতিফ মোল্লা (আনারস) ভোট পেয়েছেন নয় হাজার ৫৫৩ ভোট।
অন্যদিকে শাহাদাত হোসেন (দেয়ালঘড়ি) পেয়েছেন ৭৭৯ ভোট।
এই পৌরসভায় মেয়র প্রার্থী ছিলেন দুজন। এখানে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৩১।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৯ ঘ.
bdnews24