ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন স্থগিতের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার পৌর এলাকায় অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি।
সোমবার বিকালে শহরে বিক্ষোভ মিছিলের পর অনুষ্ঠিত সমাবেশে হরতাল কর্মসূচি ঘোষণা করে জেলা বিএনপি।
নির্বাচনের একদিন আগে পৌরসভার নজরুল ইসলাম নামে এক ভোটারের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্থগিতাদেশ দেয়।
চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার ভোটগ্রহণের কথা ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৪ ঘ.
bdnews24