লক্ষ্মীপুর, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনের দিন সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছেন লক্ষ্মীপুর পৌরসভার তিন মেয়র প্রার্থী।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু তাহেরের বিরুদ্ধে প্রভাব বিস্তার, হুমকি-ধামকিসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তারা বলেছেন, সহিংসতার ঘটনা ঘটলে নির্বাচন বয়কট ও হরতাল দেওয়া হবে।
রোববার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে তিন মেয়র প্রার্থী যৌথ সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন।
এই তিন প্রার্থী হলেন- বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাসানুজ্জামান চৌধুরী মিন্টু (দোয়াত-কলম), আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী আ ন ম ফজলুল করিম (আনারস) ও জাকির হোসেন (তালা)।
এছাড়া তারা প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ নাকচ করে দিয়ে একই দিন বিকালে জেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করেছে।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও দলের জেলা কমিটির নেতারা পাল্টা অভিযোগ করেন, বিএনপি সমর্থিত প্রার্থী হাসানুজ্জামান চৌধুরী প্রায় কোটি টাকা খরচ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন।
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে সরকারের ভাবমূর্তি ক্ষুণে
bdnews24