ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী পৌরসভার নির্বাচনী কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে হাইকোর্টের আদেশ দুই সপ্তাহ স্থগিত করেছে আপিল বিভাগ।
রোববার নির্বাচন কমিশনের (ইসি) আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এসকে সিনহা এ আদেশ দেন।
এ আদেশের ফলে আগামী ১৮ জানুয়ারি ফেনী পৌরসভায় নির্বাচন হতে আর কোনো বাধা নেই।
আগামী ১৮ জানুয়ারি এ পৌরসভায নির্বাচনের দিন ধার্য রয়েছে।
গত ৯ জানুয়ারি স্থানীয় ভোটার আব্দুল কাওসারের করা এক রিট আবেদনে হাইকোর্ট ফেনী পৌর নির্বাচন দুই সপ্তাহ স্থগিত করে। এ বিষয়ে সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
আদালতে কাওসারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ বাসেত মজুমদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৭১২ ঘ.
bdnews24