২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহবুবুর রহমান জিলানীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 06:33 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

জামালপুর, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহবুবুর রহমান জিলানীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার রাতে বিএনপি কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নেয় বলে জানান জেলা সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলের ভিতর কোন্দল, সংঘাত ও বিদ্বেষ সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় তার বিরেুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী জামালপুর পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন। জিলানী জানান, তিনি এখনো দলের এ ধরনের সিদ্ধান্তের কোনো কাগজ বা টেলিফোন সংবাদ পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৩ ঘ.