২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগর আ. লীগ: মহিউদ্দিনের উদ্যোগ চান নুরুল ইসলাম

নগর আওয়ামী লীগে 'বিভক্তি' মেটাতে মহিউদ্দিন চৌধুরীকেই উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন সাংসদ নুরুল ইসলাম বিএসসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগর আওয়ামী লীগে 'বিভক্তি' মেটাতে মহিউদ্দিন চৌধুরীকেই উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন সাংসদ নুরুল ইসলাম বিএসসি। মহিউদ্দিন আওয়ামী লীগের নগর শাখার সভাপতি, নুরুল ইসলাম নগর শাখার সহ-সভাপতি। শনিবার দুপুরে নগরীর একটি রেষ্টুরেন্টে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে নুরুল ইসলাম বলেন, "সংসদ সদস্য হিসেবে মেয়াদের দুই বছর পূর্ণ হয়েছে। এ সময়ের সাফল্য ব্যর্থতা নিয়ে আলোচনা করতেই এ মত বিনিময় সভা।" সভায় তিনি নগর আওয়ামী লীগে 'বিভক্তি', চট্টগ্রামের বর্তমান ও সাবেক মেয়র, নগরীতে একাধিক নতুন বিদ্যালয় স্থাপন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজকে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, বেগম ফজিলাতুন্নেসা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা ও সা