নরসিংদী, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সিদ্ধান্ত অমান্য করায় নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী তারেক আহমেদকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে তারেক আহমেদ মেয়র পদে প্রার্থী হন। মনোনয়নপত্র প্রত্যহারের জন্য তাকে বার বার অনুরোধ করা হলেও তিনি তা করেননি।
তাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
এ ব্যাপারে তারেক আহমেদ বলেন, তাকে বহিষ্কার করার ব্যাপারে খায়রুল কবির খোকনের কোনো ক্ষমতা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৮ ঘ.
bdnews24