পিরোজপুর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরে তিনটি পৌরসভার মধ্যে দু'টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
পিরোজপুর পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র আওয়ামী লীগ সমর্থিত মো. হাবিবুর রহমান মালেক।
রিটার্নি কমকর্তা সহকারী জেলা প্রশাসক (এডিসি) শেখ মো. মনিরুজ্জামান এ কথা জানান।
স্বরূপকাঠি পৌরসভায় আওয়ামী লীগে সমর্থিত দেলোয়ার হোসেন ফারুক পাঁচ হাাজার ২১৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী সফিকুল ইসলাম ফরিদ পেয়েছেন দুই হাজার ১০১ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর রাতে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
মঠবাড়িয়া পৌরসভায় ভোট গণনা চলছে। এখানে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত রফিউদ্দিন আহমেদ ফেরদৌস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত কে এম হুমায়ুন কবির।
রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাাকির হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, দুটি কেন্দ্রের ভোট গণনা এখনো শেষ হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১৪৪ ঘ.
bdnews24