কুষ্টিয়া, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার চারটি পৌরসভার মধ্যে তিনটিতে আওয়ামী লীগ সমর্থিত এবং একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
ভেড়ামারা, মিরপুর ও কুমারখালী পৌরসভায় আওয়ামীগ সমর্থিত প্রার্থী যথাক্রমে শামীমুল ইসলাম সানা, এনামুল হক ও সামসুজ্জামান অরুণ নির্বাচিত হয়েছেন।
খোকসা পৌরসভায় নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত আনোয়ার আহমেদ খান তাঁতারী।
বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন।
ভেড়ামারা পৌরসভায় রিটার্নিং কর্মকর্তা রাজিবুল ইসলাম জানান, টেলিভিশন প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীমুল ইসলাম সানা নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ৫ হাজার ৮০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত তৌহিদুল ইসলাম আলম (আনারস) পেয়েছেন ৪ হাজার ৯২৩ ভোট।
মিরপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসান জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এনামুল হক (আনারস) ৭ হাজার ৮১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত রহমত আলী রব্বান (দোয়াত-কলম) পেয়েছেন ৪ হাজার ১৩০ ভোট।
খোকসা পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী আনোয়ার আহমেদ খান তাঁতারী (আনারস) ৩ হাজার ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী আলাউদ্দিন খান (দোয়াত কলাম) পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট।
রিটার্নিং কর্মকর্তা দাউদ মিয়া ফল ঘোষণা করেন।
কুমারখালী পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মানিকহার রহমান জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সামসুজ্জামান অরুণ (দেয়াল ঘড়ি) ৫ হাজার ৮৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুর রশিদ বিশ্বাস (দোয়াত কলাম) পেয়েছেন ৩ হাজার ৮৯৬ ভোট।
কুষ্টিয়ার চার পৌরসভায় মোট ভোটের সংখ্যা ৫৪ হাজার ৩৫।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমএসবি/২১২৬ ঘ.
bdnews24