যশোর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের সাত পৌরসভার মধ্যে দু'টিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন। এ দু'টি পৌরসভা হলো- চৌগাছা ও কেশবপুর।
চৌগাছায় সেলিম রেজা আওলিয়ার পাঁচ হাজার ৭৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সাইফুর রহমান বাবুল পেয়েছেন চার হাজার এক ভোট।
চৌগাছা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
কেশবপুরে বর্তমান মেয়র আবদুস সামাদ বিশ্বাস ৮ হাজার ৫৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিলন মিত্র পেয়েছেন ৫ হাজার ১৫১ ভোট।
কেশবপুরের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাহিদা সুলতানা ফলাফল ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫২ ঘ.
bdnews24