বরগুনা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার আমতলী পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী মতিয়ার রহমান মেয়র নির্বাচিত হয়েছেন।
জাহাজ প্রতীক নিয়ে তিনি চার হাজার ১৯০ ভোট পেয়েছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরিশাল প্রতিনিধিকে জানান।
বৃহস্পতিবার রাতে এই ফল ঘোষণা করা হয়।
মতিয়ারের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত গাজী সামসুল হক দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন দুই হাজার ৩৯৭ ভোট।
বিএনপি সমর্থিত মো. তুহিন মৃধা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৫০৯ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৪ ঘ.
bdnews24