২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেড়ামারা ও মিরপুরে মেয়র নির্বাচিত আ.লীগ প্রার্থী

কুষ্টিয়ার চারটি পৌরসভার মধ্যে দুটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

কুষ্টিয়া, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার চারটি পৌরসভার মধ্যে দুটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। ভেড়ামারা পৌরসভায় মেয়র পদে আওয়ামীগ সমর্থিত প্রার্থী শামীমুল ইসলাম সানা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা রাজিবুল ইসলাম এই ফল ঘোষণা করেন। টেলিভিশন প্রতীক নিয়ে শামীমুল পেয়েছেন ৫ হাজার ৮০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত তৌহিদুল ইসলাম আলম আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯২৩ ভোট। অন্যদিকে মিরপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এনামুল হক (আনারস) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৮১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত রহমত আলী রব্বান (দোয়াত-কলম) পেয়েছেন ৪ হাজার ১৩০ ভোট। রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসান এই ফল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমএসবি/২০২৩ ঘ.