ঝিনাইদহ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের শাহীনুর রহমান রিন্টু ৫ হাজার ৬৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জিন্নাতুল হক খান পেয়েছেন ৫ হাজার ১৬৮ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর রাতে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম।
ঝিনাইদহের আরো চারটি পৌরসভা- শৈলকূপা, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও মহেশপুরে নির্বাচন হয়েছে। সেগুলোর ফলাফল এখনো পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/২০১৮ ঘ.
bdnews24