২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির রেজাউল ইসলাম ভূঁইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 03:46 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির রেজাউল ইসলাম ভূঁইয়া। আওয়ামী লীগ নেতা লুৎফুল হাই সাচ্চু মারা যাওয়ায় জেলা সদরের এ আসনটিতে আগামী ২৭ জানুয়ারি উপনির্বাচন হচ্ছে। আওয়ামী লীগ প্রার্থী করেছে আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীকে। বুধবার রাতে জেলা শহরের পাইকপাড়ার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মহাজোট শরিক জাতীয় পার্টির নেতা রেজাউল। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মুক্তাদিরও ছিলেন। তবে উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিলো মঙ্গলবার। ওই সময়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা না দেওয়ায় বিধান অনুযায়ী এখন ব্যালট পেপারে রেজাউলের নাম ও লাঙল প্রতীক থাকবে। তবে রেজাউল বলেছেন, ব্যালট পেপারে যেন লাঙল প্রতীক না রাখা হয়, সে জন্য নির্বাচন কমিশনে একটি আবেদন জমা দিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৪০ ঘ.