২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে জাপা সাংসদ লাঞ্ছিত

রংপুরের বদরগঞ্জে পৌর নির্বাচনের প্রচারণার সময় ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির (এরশাদ) সংসদ সদস্য আনিসুল ইসলাম মণ্ডলকে লাঞ্ছিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

রংপুর, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের বদরগঞ্জে পৌর নির্বাচনের প্রচারণার সময় ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির (এরশাদ) সংসদ সদস্য আনিসুল ইসলাম মণ্ডলকে লাঞ্ছিত করা হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থীর কর্মী-সমর্থকরা রংপুর-২ আসনের এই সংসদ সদস্যকে লাঞ্ছিত করে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে পৌর নির্বাচনে জাপা সমর্থিত প্রার্থী আজিজুল হকের পক্ষে গণসংযোগের সময় এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। সাংসদ আনিসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক আত্মীয়র সঙ্গে দেখা করতে এলে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী উত্তম কুমার সাহার নেতৃত্বে একদল লোক তাকে অকথ্য ভাষায় গালাগাল ও লাঞ্ছিত করে। তিনি বলেন, "এই অবস্থায় নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। প্রয়োজনে নির্বাচন বর্জন করবো এবং নির্বাচন হতে দেবো না। প্রয়োজনে অনশন করবো।" প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিকাল সোয়া ৫টার দিকে আনিসুল ইসলাম উপজেলা সদরের হক সাহেবের মোড় এলাকায় জাপা সমর্থিত মেয়র প্রার্থী আজিজুল হকের পক্ষে ভোট চাইতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার পাঞ্জাবি ধরে টানা টানি এবং ধাক্কাধাক্কি করে। তিনি একটি দোকানে আশ্রয় নিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সেখানে অবরুদ্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। জাপা নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে এলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । অভিযোগ অস্বীকার করে মেয়র প্রার্থী উত্তম কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আনিসুল ইসলাম তার প্রতিষ্ঠানের শ্রমিকদের লেলিয়ে দিয়ে আমাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছেন।" তিনি অভিযোগ করেন, জাপা প্রার্থীকে ভোট না দিলে উচিত শিক্ষা দেওয়া হবে বলে সংখ্যালঘু স